ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম : মৌসুমী

২১ জুলাই, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। নব্বই দশকের সাড়া জাগানো এই নায়িকা এখনো কাজ করে যাচ্ছেন চলচ্চিত্রে। এরইমধ্যে তিনি শেষ করেছেন ‘সোনার চর’ সিনেমার কাজ। এছাড়া হাতে আছে আরও একাধিক সিনেমা। ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন মৌসুমী। ইনস্টাগ্রামে তিনি নিয়মিত পোস্ট দেন। সম্প্রতি ইনস্টায় একটি ছবি পোস্ট করেছেন মৌসুমী। সঙ্গে লিখেছেন, হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম। আল্লাহ মেহেরবান।

গত জুন মাসটি ছিল মৌসুমীর জীবনের অন্যতম বাজে সময়। তাকে ঘিরে তার স্বামী-চিত্রনায়ক ওমর সানী এবং আরেক নায়ক জায়েদ খানের মধ্যে একপ্রকার লড়াই ঘটে যায়! একটি বিয়ের আসরে দু’জন হাতাহাতির পর্যায়ে চলে যান।এরপর জায়েদের পক্ষ নেন মৌসুমী, সংসার বাঁচানোর জন্য ওমর সানীর লিখিত অভিযোগ; সব মিলিয়ে অস্থির পরিবেশ সৃষ্টি হয়।

সানী-মৌসুমীর মধ্যকার দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছায় যে, তাদের সংসার ভাঙার গুঞ্জনও শুরু হয়। তবে শেষ পর্যন্ত বিবাদ মিটিয়ে এক হন এই দম্পতি।