করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

২৪ আগস্ট, ২০২২

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ২৫ লাখ ৯০ হাজার ১৭২ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৭৪ হাজার ৪৮১ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ১৮৩ জন।

এর আগে গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ছয় লাখ ৯০ হাজার ৮৯ জন। করোনায় মারা গিয়েছিলেন দুই হাজার ৫২ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৯৯৪ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৬ হাজার ৪১৬ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ১৯৫ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৪৫২ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৬১২ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৭০৫ জন।