চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

২৭ আগস্ট, ২০২২

চা শ্রমিকদের সমস্যা সমাধানে মালিকদের সাথে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উপস্থিত রয়েছেন দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক।আজ শনিবার বিকেল ৪টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়।

গত ৯ আগস্ট থেকে তিন শ’ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা শ্রমিকরা। এর মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেননি। টানা ১৯ দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা।

বারবার মালিকপক্ষ-শ্রমিক আর প্রশাসনের বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তবে প্রধানমন্ত্রীর সাথে চা বাগান মালিকদের বৈঠকে বিষয়টির সুরাহা হবে বলে আশা করছেন আন্দোলনকারীরা।

তারা বলেন, সরকার প্রধানের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। উনি আমাদের ফিরিয়ে দেবেন না। আমরা তার ওপর ভরসা করে অপেক্ষায় আছি।