২৮ আগস্ট, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ। এ সময়ে নতুন ২১৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনে পৌঁছেছে।
রোববার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এ সময় শনাক্তের হার চার দশমিক ৬২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২২৯ জন।এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।