নারায়নগঞ্জে যুবদল নেতা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

০৩ সেপ্টেম্বর, ২০২২

নারায়নগঞ্জে বিএনপি’র শোভাযাত্রায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। আজ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
বক্তারা এসময় যুবদল নেতা শাওন হত্যার দায় সরকারের ওপর চাপিয়ে নিরপেক্ষ কমিশন গঠন করে বিচার দাবী করেন।