রানি দ্বিতীয় এলিজাবেথের শোক বইয়ে স্বাক্ষর করেছেন মির্জা ফখরুল

১১ সেপ্টেম্বর, ২০২২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক বাণী পৌঁছে দিয়েছেন।

রোববার দুপুর ২টায় ব্রিটিশ হাইকমিশন অফিসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।