১৩ সেপ্টেম্বর, ২০২২
ফের সংগীতাঙ্গনে ফিরছেন আলোচিত ‘জনম জনম’ গানের শিল্পী অনিক সাহান। এরই মধ্যে তার তিনটি গানের ভিডিও শুটিং শেষ হয়েছে। এর মধ্যে ‘মিনতি’ ফোন গান, এ গানের সুরকার, গীতিকার এবং পরিচালক অনিক নিজেই। ‘মনে ধরছে’ নামের আরেকটি পার্টি সং নিয়ে নতুন রুপে দেখা যাবে এই শিল্পীকে। এ গানের সুরকার ও গীতিকারও তিনি।
এবং ‘তোমাকে ঘিরে’ শিরোনামে আরেকটি চমৎকার দ্বৈত র্যাপ গান নিয়ে আসছেন তিনি। এ গানে তার সাথে দেখা যাবে সিয়াম ফারদিন ওরফে জেটুডি-কে। সবগুলো গানেই তিনি তার পুরনো স্টাইলে নতুনত্ব দেখিয়েছেন। দর্শকদের জন্য অনিক সাহান পরপর তিনটি গানই এ বছরের মধ্যেই প্রকাশ করবেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, ২০১৪ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনিক। তখন চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যান তিনি। সেখান থেকে কিছুটা সুস্থ হতেই কয়েকটি গান তিনি দর্শকদের উপহার দেন। পরের বছর দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় ফের অসুস্থ হন অনিক। এরপর দীর্ঘ ৮ বছর পর সুস্থ হয়েই নতুন উদ্যমে গান নিয়ে ফিরছেন তিনি।