১৪ সেপ্টেম্বর, ২০২২
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামরিক কেন্দ্রে বুধবার এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও আরো দুইজন আহত হয়েছে। থাই পুলিশ এ খবর জানিয়েছে।
ন্যাশনাল পুলিশের ডেপুটি মুখপাত্র কিসানা ফাথানাছরোয়েন বলেছেন, ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
সূত্র : বাসস