যশোরে যৌন নিপীড়ন মামলায় গ্রেফতার ১

১৮ সেপ্টেম্বর, ২০২২

যশোরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌন নিপীড়ন ও সহায়তার মামলার ১ জনকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব -৬।র‌্যাব যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার  এম নাজিউর রহমান জানান,যশোর শহরের রেলগেট এলাকার একটি কোচিং সেন্টারের সামনে যৌন নিপীড়ন ও সহায়তার করার অপরাধে এক নারী কোতয়ালী থানায় গত ১৬/০৯/২২ তারিখে নিজে বাদি হয়ে কয়েক জনের নামে একটি মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে,মামলার ৩ নং আসামী ফয়সাল শহরের রেলগেট এলাকায় অবস্থান করছে। গতকাল রাতেই তাকে সেই স্থান থেকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব আরও জানায়,ফয়সাল শহরের ষষ্টিতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।