১৮ সেপ্টেম্বর, ২০২২
চীনে বন্যার পরে একটি লোহার খনিতে ১৪ জন মারা গেছে এবং একজন নিখোঁজ রয়েছে।শনিবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, এ মাসের শুরুতে এ দুর্ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ সম্পর্কে সেপ্টেম্বরে একটি তদন্ত হবে। এই মৌসুমে দেশটিতে দ্বিতীয়বারে মতো বন্যা চলছে।
তাংশান সিটি সরকার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ।খনিটি বেইজিং থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পূর্বে হেবেই প্রদেশে অবস্থিত। হেবেই লোহা ও ইস্পাত প্রধান উৎপাদকের স্থল।
সূত্র : ইউএনবি