২৬ সেপ্টেম্বর, ২০২২
পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, ভাষা সংগ্রামী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র‘র মৃত্যুতে পাবনা প্রেসক্লাব সাত দিনের শোক কর্মসুচি গ্রহণ করেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সদস্যদের এক জরুরী সভায় এই কর্মসুচি নেয়া হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের পরিচালনায় জরুরী সভায় সাতদিনের কর্মসুচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে পাবনার সাংবাদিকদের কালোব্যাজ ধারণ, প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন, স্থানীয় পত্রিকায় প্রথম কলামে ৬ ইি পরিমাণ কালো ব্যাজ দিয়ে খালী রাখা, লাশ আনা সাপেক্ষে পাবনার স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও সর্বজনের শ্রদ্ধা জ্ঞাপন, পাবনা প্রেসক্লাব চত্বরে মৃতদেহ নিয়ে আসা ও নাগরিক শোক সভা।
সোমবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র (৯০) ঢাকার পপুলার হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী বীরমুক্তিযোদ্ধা পুরবী মৈত্র, দুই ছেলে ও তিন মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।