আকিজ গ্রুপে চাকরির সুযোগ

০৫ অক্টোবর, ২০২২

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘চালক’ পদে ৩০ জন জনবল নিয়োগ দিবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।

পদের নাম: চালক (অ্যাম্বুলেন্স ও অফিস)

পদ সংখ্যা: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ

বয়স: ২৩-৪০ বছর

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:  প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

কর্মস্থল: ঢাকা

কর্পোরেট অফিস: ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭

সুবিধা: নগর ভাতা/কর্মদক্ষতা ভাতা, উৎসবভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা রয়েছে।

আগ্রহী প্রার্থীদের ২ কপি রঙিন ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিসহ ১৫ অক্টোবর ২০২২, শনিবার, সকাল ৯.০০ টায় সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচতলা-ব্যাডমিন্টন কোর্ট), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭ -এ উপস্থিত থাকতে বলা হয়েছে।