☰
✕

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

১০ অক্টোবর, ২০২২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছন ৬২৪ জন।সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৪০৭ জন ঢাকার, বাইরে ২১৭ জন। দেশে বর্তমানে ২ হাজার ৪৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছন।

চলতি বছর এখন পর্যন্ত ২১ হাজার ১৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৮৪ জন। মারা গেছেন ৭০ জন।