পাকিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

১৪ অক্টোবর, ২০২২

বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ  ক্রাইস্টচার্চের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৬৪ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৬৪ রান।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৫৯ রান করেছেন। বাউন্ডারি হাকিয়েছেন ৪টি আর ছক্কা ২টি।

অপরদিকে সর্বোচ্চ দুটি করে উইকেট পেয়েছেন পাকিস্তানের নাসিম শাহ ও হারিস রউফ।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও হারিস রউফ।