১৮ অক্টোবর, ২০২২
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট যারা নিস্পাপ শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল তারাই এখন দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তিনি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
আজ যশোরের মণিরামপুরের গোপালপুর স্কুলে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিন পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও উদীচী জেলা সংসদের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্যরে সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।