৩১ অক্টোবর, ২০২২
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু হুরাইরা সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মুতাসিম বিল্লাহ পাপ্পু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত সংগঠনটির কার্যালয় প্রেস কর্নারে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের সাবেক সভাপতি এ. কে. আজাদ লাভলু ফল ঘোষণা করেন। এরআগে সকাল সাড়ে ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর একটায় প্রেস কর্নারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরে নবগঠিত কমিটি বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি রুমি নোমান (জাগো নিউজ), আহসান নাঈম (একুশে টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কন্ঠ) ও কোষাধ্যক্ষ আদিল সরকার (সময়ের আলো), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম (জনকন্ঠ)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, সরকার মাসুম (যুগান্তর), তারিকুল ইসলাম (বাংলা নিউজ২৪, নুর আলম (একাত্তর পোস্ট), আবির হোসেন (ক্যাম্পাসলাইভ২৪), নাজমুল হোসাইন ও (বাংলা ট্রিবিউন)।
নির্বাচন পর্যবেক্ষক ও ফল ঘোষণা অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।