ক্যারাম খেলাকে কেন্দ্রকরে প্রাণ গেল ট্রাক হেলপারের

০২ নভেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি:পাবনায় চায়ের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব হোসেন (২২) পাবনা সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের এজাহার প্রামাণিকের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কাশিনাথপুর রেললাইনের পাশে স্বাধীন সরদারের চায়ের দোকানে ক্যারাম খেলা নিয়ে দোকানদার ও খেলোয়ারদের মধ্যে বিবাদ বাধে। বাককিতন্ডার  এক পর্যায়ে  দোকানদার স্বাধীন ও তার চাচা রাজা সরদার লাঠি দিয়ে নির্মমভাবে মারপিট করে হাসিবকে। এসময় স্বাধীন তার দোকানে থাকা চাকু দিয়ে হাসিবকে উর্যুপরি ছুরিকাঘাতও করে। পরে গুরুতর আহত হাসিবকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের আটকের অভিযান চলছে বলে ওসি যোগ করেন।