যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭৫ কর্মকর্তা

০৩ নভেম্বর, ২০২২

উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৫ কর্মকর্তা। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে বিদেশে চাকরিরত ১০ জন কর্মকর্তা এবং অন্যটিতে দেশে কর্মরত ১৬৫ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়ার কথা জানানো হয়েছে।

রেওয়াজ অনুযায়ী পদোন্নতি দিয়ে তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।