বিএনপি বেশি বাড়াবাড়ি করলে, খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

০৩ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার-বিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।

আজ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্বকালে তিনি বলেন, ‘যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানো হবে।’

সূত্র : বাসস