ছেলের আসন দেখতে গিয়ে বাবার মৃত্যু

০৩ ফেব্রুয়ারি, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ছেলের আসন দেখতে গিয়ে বিদ্যালয়ের তোরণ ভেঙে মাথায় পড়ে খোরশেদ আলম (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।