রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১১১

০৫ নভেম্বর, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৮৫৮২ পিস ইয়াবা, ৩৭ গ্রাম ৪৮৭ পুরিয়া হেরোইন, ৭৭ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৩০০টি নেশাজাতীয় ইনজেকশন, ১০৫ বোতল ফেনসিডিল, ৩ বোতল ও ৩ লিটার দেশি মদ এবং ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৫টি মামলা রুজু হয়েছে।