০৫ নভেম্বর, ২০২২
বিএনপিকে ভণ্ড ও প্রতারক রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী যুব মহাসমাবেশ। এরপর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর জেলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সম্মেলনে বাণিজ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সমাবেশে বিএনপির সমাবেশের চেয়ে দশগুণ বেশি লোক উপস্থিত হবে।’
শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।