বনানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

০৯ নভেম্বর, ২০২২

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মো: আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে বনানীর ৫ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ার শেরপুর জেলার হাজীপুর থানার দাতিয়া পাড়া গ্রামের মৃত হারেজ আলীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা মাসুদ রানা নামের এক ব্যক্তি জানান, বনানী ৫ নম্বর গেট এলাকায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। তাকে উদ্ধার বরে তিনি ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।