১৩ নভেম্বর, ২০২২
বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুটি বিধ্বস্ত হয়।
বিমান দুটিতে কতজন লোক ছিল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেটা জানাননি। তবে বিমানে থাকা সকল ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী অ্যান্থনি মন্টিয়া নামে একজন বলেন, আমি সেখানে দাঁড়িয়ে ‘এয়ার শো’ দেখছিলাম। সংঘর্ষ দেখে আমি হতবাক হয়েছি। আরও যারা দেখেছে তারা সবাই কান্নায় ভেঙে পড়েছিল।
ঘটনার পরপরই ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা ডালাস বিমানবন্দরে ঘটনাস্থলের কাছে যায়।
সূত্র:গার্ডিয়ান