১৭ নভেম্বর, ২০২২
দেশের বাজারে আরেক দফা বাড়লো সয়াবিন তেল ও চিনির দাম। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ১২ টাকা। সয়াবিনের নতুন দাম লিটারপ্রতি ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। চিনির দামও কেজিতে ১৩ টাকা বেড়ে ১০৮ টাকা হয়েছে। আজ থেকে সয়াবিন ও চিনির নতুন এ দাম কার্যকর হবে।