☰
✕

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬

২১ নভেম্বর, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬ জন। 

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩১ জনের। এছাড়াও সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৯৫৩টি এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫০ লাখ ৭৩ হাজার ৬৯টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৬ শতাংশ।