সিরাজগঞ্জে বিপুল পরিমান অবৈধ রাজা বিড়ি জব্দ

২২ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাজা বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ শাখার সহকারি পরিচালক মহমুদ হাসান রনির নেতৃত্বে অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ শাখা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি ও বাজারজাত করছে কিছু অসাধু ব্যবসায়ি। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ শাখা উল্লাপাড়া বাজার ও গুড়ের বাজারে অভিযান চালায়। এসময় বাজারের কয়েকটি দোকান থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাজা বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বিড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একইসাথে রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বিক্রি ও বাজারজাত না করা শর্তে প্রতিশ্রুতি আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মহমুদ হাসান রনি জানান, নকলে বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে।