১১ ডিসেম্বর, ২০২২
মাদারীপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আফিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।আাজ রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া সদর উপজেলার পাঁচখোলা এলাকায় রহিম মাদবরের নাতনি ও মাগুরা জেলার বোয়ালখালি এলাকার আশ্রাফুল শেখ ও ঊর্মি আক্তার দম্পতির মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, কয়েকদিন আগে ওই শিশু মাগুরা থেকে তার মা ঊর্মি আক্তারের সাথে নানা বাড়ি মাদারীপুর বেড়াতে আসে। সকালে আফিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করে।