☰
✕

ঢামেকের ফুটপাতে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

১৩ ডিসেম্বর, ২০২২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারীর বয়স আনুমানিক (৪০)। সোমবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাই, হাসপাতালের বাগান গেটের বাইরের ফুটপাতে এক নারীর মরদেহ পড়ে আছে।

পরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। ’ 

এসআই আরো জানান, তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় মারা গেছেন ওই নারী। সিআইডি ক্রাইমসিন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্তে কাজ করছে।