টেক্সাসে মাঝারি মাত্রার ভূমিকম্প

১৭ ডিসেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের তেলসমৃদ্ধ টেক্সাস অঙ্গরাজ্যে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। 
এতে স্থাপনাসমূহ কেপে উঠলেও আপাতদৃষ্টিতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।মার্কিন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। 

মার্কিন ভূতাত্তি¦ক জরিপ সংস্থা বলেছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫.৩৫ মিনিটে মিডল্যান্ডের ২২ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির আট কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।

জাতীয় আবহাওয়া সার্ভিস টুইটারে বলেছে, টেক্সাস অঙ্গরাজ্যের ইতিহাসে এটি চতুর্থ শক্তিশালী ভূমিকম্প।
মাঝারি মানের হলেও বিস্তৃত এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে। 

সূত্র: বাসস