রংপুরে ৩ যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

১৯ ডিসেম্বর, ২০২২

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স, ট্রাক ও অটোরিকশার ‍মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত দুইজন।রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা হয়। এ সময় রংপুরগামী ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে সৈয়দপুরগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজন এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পার আরো একজন মারা যায়। তার নাম সাদেকুল ইসলাম।এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।