২০ ডিসেম্বর, ২০২২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা, সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে জানানো হয়, লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম আবু ফরহাদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। অপর আদেশে লাইনওআরের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে পিওএম-উত্তর বিভাগে। পৃথক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল আলমকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বদলির আদেশ দেওয়া হয়। এছাড়াও পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে ট্রাফিক-রমনা বিভাগে ও লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমানকে ট্রাফিক-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।