২৬ ডিসেম্বর, ২০২২
বোমা হামলার জন্য ব্যবহৃত রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ রাশিয়ার ইংঙ্গেলস ঘাঁটিতে হামলার সময় হামলাকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয় কিন্তু এর ধ্বংসাবশেষের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে তিনজন কারিগরি স্টাফের মৃত্যু হয়।ইউক্রেনের ওই ড্রোনটিকে রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
তবে ইউক্রেনের সামরিক বাহিনী এ হামলার ব্যাপারে এখনো অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি।এ মাসের শুরুতেও ইউক্রেনের বিরুদ্ধে এরকম আরেকটি হামলার অভিযোগ এনেছিল মস্কো।এর আগের হামলাটি হয়েছিল গত ৫ ডিসেম্বর রায়াজান অঞ্চলে। সে হামলায় দুটি যুদ্ধবিমান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে তখন জানিয়েছিল মস্কো।
সূত্র : বিবিসি, আলজাজিরা