০১ জানুয়ারী, ২০২৩
জাতিসঙ্ঘ নতুন বছরের জন্য প্রায় ৩.৩৯৬ বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক নিয়মিত বাজেট অনুমোদন করেছে।শুক্রবার সাধারণ পরিষদ এ বাজেট অনুমোদন দেয়।গত বছরের চেয়ে এ বছর জাতিসঙ্ঘের বাজেটের পরিশাণ বেড়েছে। ২০২২ সালের বাজেট ছিল ৩.১২২ বিলিয়ন মার্কিন ডলার।
নিয়মিত এই বাজেট রাজনৈতিক বিষয়, আন্তর্জাতিক ন্যায় বিচার ও আইন, উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার, মানবিক বিষয় এবং জনসাধারণের তথ্য সহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসঙ্ঘের কার্যক্রম পরিচালনা করবে।বিশ্ব সংস্থার একটি পৃথক শান্তিরক্ষা বাজেট রয়েছে, যার একটি আর্থিক চক্র ৩০ জুন শেষ হয়। নিয়মিত বাজেট ক্যালেন্ডার বছর অনুসরণ করে।
সূত্র : বাসস