১৭ জানুয়ারী, ২০২৩
ঢাকা ক্যান্টনমেন্টে ইসিবি চত্বরে এবি ব্যাংক লিমিটেড এর উপশাখার কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৬ জানুয়ারি) ৫৭২/ কে, ওয়াছি টাওয়ার, মিরপুর ডিওএইচএস রোডে এ উপশাখার উদ্বোধন করা হয়।

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল উপশাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপক আলী সাদিক খান মজলিশসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উপশাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।