০২ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খানপুরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ড হয়। এতে শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমাদের দুটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলতে পারবেন। আগুনের সূত্রপাত পরে জানানো যাবে।