২৪ ফেব্রুয়ারি, ২০২৩
রাজধানীর পান্থপথে ছুরিকাঘাতে ফারুক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফারুকের বাবার নাম সায়েম আলী। কারওয়ান বাজার রেললাইন বস্তিতে থাকতেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, কী কারণে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, তা তাদেরকে গ্রেফতারের পরই জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।