খুলনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

খুলনার খা‌লিশপুর থানা এলাকার শেখ আজিজুল ইসলাম হত‌্যার দা‌য়ে ছয়জন‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসঙ্গে তা‌দের প্রত্যেক‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ছয় মা‌সের সশ্রম কারাদণ্ড দেয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ।আসা‌মিরা হলো- শেখ ম‌শিউর ওর‌ফে ম‌শি, মো. আসলাম হো‌সেন লিটন, মো. সুইট, আশ্রাফুল ওর‌ফে গাজা আশ্রাব, মো. স‌হিদ ও মো. মিন্টু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে আজিজুল ইসলামকে খালিশপুর নয়াবটিস্থ তৈয়েবের মোড়ে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শেখ জালাল উদ্দিন রাজু বাদী হয়ে থানায় আসামিদের নাম উল্লেখ করে মামলা করেন।

২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আ. রহমান আসামি ছয়জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সূত্র : ইউএনবি