রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ৫০০ বসতঘর পুড়ে ছাই

০৫ মার্চ, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ক্যাম্পের ৫০০ ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে।

রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।তিনি আরও বলেন, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসুদ্দোহা জানান, বিকাল ৩টার দিকে ক্যাম্পের একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং কিছুক্ষণের মধ্যেই পার্শ্ববর্তী বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচ শতাধিক বাড়িঘর আগুনে পুড়ে যায়।

সূত্র  : ইউএনবি