০২ মার্চ, ২০২০
ভারতে (India) আরও দু'জনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের (Coronavirus) উপস্থিতি। তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা। অন্যজন তেলেঙ্গানার বাসিন্দা। সোমবার সরকারের তরফে একথা জানানো হয়েছে। সোমবারের দু'জনকে ধরে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ। ভারতে প্রথম করোনা ভাইরাসের দেখা মিলেছিল কেরলে।
সরকার জানিয়েছে, দুই রোগীর অবস্থাই স্থিতিশীল এবং তাঁদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। দিল্লির আক্রান্ত ব্যক্তি এর আগে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। তেলেঙ্গানার আক্রান্ত ব্যক্তি গিয়েছিলেন দুবাইয়ে। স্বরাষ্ট্র মন্ত্রক একথা জানিয়েছে।–সূত্র: এনডিটিভি