স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

০২ মার্চ, ২০২০

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত স্বামীর নাম আশরাফুল ইসলাম (২৭)। তিনি দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহাকে (২৪) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পর দিন ১৯ আগস্ট নিহতের বাবা আ. সামাদ বাদী হয়ে আশরাফুলকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা করেন।পরে পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।