☰
✕

রাজধানীজুড়ে সকালে হঠাৎ বৃষ্টি

০৩ মার্চ, ২০২০

রাজধানীজুড়ে হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে হঠাৎ ঝড়ো হাওয়ারসহ বৃষ্টি শুরু হয়।

বৃষ্টিতে অফিসগামী যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুড়ির কারণে পথচারীদেরও বেশ দুর্ভোগ পোহাতে হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।