২৭ মার্চ, ২০২৩
রাজধানীর কাঁটাবন এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাঁটাবন বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা ওই ভবনের ৫ম তলায় আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।