সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন

০৩ এপ্রিল, ২০২৩

সৌদি পররাষ্ট্রমন্ত্রী রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরআবদুল্লাহিয়ানের ফোন গ্রহণ করেছেন।

ফোন কলে দুই মন্ত্রী অভিন্ন স্বার্থ এবং 'সাম্প্রতিক ত্রিপক্ষীয় চুক্তির আলোকে পরবর্তী ধাপ' নিয়ে আলোচনা করেন।গত মাসে চীনের মধ্যস্ততায় কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয় ইরান ও সৌদি আরব। তারা দুই মাসের মধ্যে পারস্পরিক দেশে দূতাবাস আবার খোলার ব্যাপারে একমত হয়।

সূত্র : আরব নিউজ