১৭ এপ্রিল, ২০২৩
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগর খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে আমরা উত্তরা ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।