বনানী কবরস্থানে স্বজনদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২৩ এপ্রিল, ২০২৩

রাজধানীর বনানী কবরস্থানে স্বজনদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।

আজ রবিবার সকালে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তারা পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন।