☰
✕

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যা মামলার ৫ আসামি রিমান্ডে, গ্রেফতার আরও ৫

২৫ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।

আসামিরা হলো- জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, মাসুদ রানা ওরফে রানা, মো. ইব্রাহিম ওরফে হাবা, শামীম রেজা ও মিলন হোসেন।

এদিকে জেম হত্যা মামলার আরও পাঁচ আসামিকে সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই মামলায় সন্দেহভাজন তিনজনসহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড়ের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।