প্রেমে রাজি না হওয়ায়’ কলেজ ছাত্রীকে জখম

০২ জুলাই, ২০১৯

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়ায়  এক কলেজ ছাত্রীকে ব্লেড দিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সোমবার দিবাগত রাতে এক যুবককে আসামি করে থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার পশ্চিম কলেজ পাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নুসরাত জাহান (১৮)। তিনি স্থানীয় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের নাম শহিদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পর থেকে শহিদুল পলাতক আছেন।

মঠবাড়িয়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, শহিদুলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।