১৪ মে, ২০২৩
আগামী ১৫ মে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
রবিবার (১৪ মে ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহর নেতৃত্বে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়া সামনে এসে শেষ হয়।
এসময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।