২১ মে, ২০২৩
নৌপরিবহন অধিদফতরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। কমডোর মোহাম্মদ মাকসুদ আলম নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার (২১ মে) নৌ বাহিনীর এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অন্যদিকে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা কমডোর মো. নিজামুল হকের চাকরি নৌ বাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে কমোডর মো. নিজামুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের কাজে অনিয়ম, দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
সাড়ে ৬ কোটি টাকার বিলাসবহুল নির্মাণসামগ্রী জোরপূর্বক লাগাতে বাধ্য করার ও হয়রানি প্রতিকার চেয়ে নৌ-মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-সচিবকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চিঠি লিখেছেন বলেও জানা যায়। এসব নিয়ে আলোচনার মধ্যেই তাকে সরিয়ে দেয়া হলো।